খামেনির দাফন কবে, কোথায়?

ছবি : সংগৃহীত

নিউজ ডেস্ক

০৪ মার্চ ২০২৬, ০২:৩৬ পিএম

ইরানে চালানো ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সামরিক হামলায় নিহত হওয়া সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে তাঁর জন্মস্থান মাশহাদে দাফন করা হবে। বিষয়টি নিশ্চিত করেছে ফার্স নিউজ এজেন্সি।


জাতিসংঘের বিভিন্ন সংস্থা থেকে সরে যাচ্ছে যুক্তরাষ্ট্র!

৮৬ বছর বয়সে শনিবার শহিদ হন খামেনি। তিনি ইরানের দ্বিতীয় বৃহত্তম শহর মাশহাদের বাসিন্দা ছিলেন এবং তার বাবার কবরও মাশহাদের ইমাম রেজা মাজারে রয়েছে। তবে খামেনির নিজস্ব কবরের সঠিক স্থান এখনো জানানো হয়নি।


ফার্স নিউজ জানায়, রাজধানীতে একটি গণ-স্মরণ অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনা করছে সরকার। তবে দাফন, জানাজা বা স্মরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হওয়ার সঠিক তারিখ এখনও প্রকাশ করা হয়নি।

খামেনির মৃত্যুর পর, নতুন সর্বোচ্চ নেতা নির্বাচিত না হওয়া পর্যন্ত ক্ষমতার দায়িত্ব তিন সদস্যের অন্তর্বর্তী পরিষদের হাতে তুলে দেওয়া হয়েছিল। আন্তর্জাতিক গণমাধ্যম এবং ইসরায়েলি সংবাদমাধ্যমের বরাতে জানা গেছে, খামেনির উত্তরসূরি হিসেবে তার মেজ ছেলে মোজতবা হোসেইনি খামেনিকে মনোনীত করেছে বিশেষজ্ঞ পরিষদ।

বিশেষজ্ঞ পরিষদ (অ্যাসেম্বলি অব এক্সপার্টস) জানিয়েছে, ‘নিরাপত্তাজনিত কারণে’ চূড়ান্ত বৈঠক খামেনির দাফনের পর পর্যন্ত স্থগিত থাকতে পারে।