ইরানের হামলা কৌশলগত ভুল, দাবি আরব লীগের

ছবি : সংগৃহীত

নিউজ ডেস্ক

০৫ মার্চ ২০২৬, ০২:৫০ পিএম

প্রতিবেশীদের ওপর হামলা বন্ধে ইরানের প্রতি আহ্বান জানিয়েছেন আরব লীগের মহাসচিব আহমেদ আবুল ঘেইত। এ সময় এই হামলাকে ইরানের কৌশলগত ভুল বলেও বর্ণনা করেন তিনি। খবর টাইমস অব ইসরায়েলের।


চীনমুখী হচ্ছে আমেরিকার মিত্ররা

এক বিবৃতিতে তিনি জানান, চলমান হামলাগুলো উপসাগরীয় অঞ্চলে ইরানের প্রতিবেশীদের সঙ্গে ‘অভূতপূর্ব বৈরিতার পরিস্থিতি’ আরও গভীর করছে।


এ সময় তিনি তেহরানের প্রতি হামলা বন্ধের আহ্বান জানান এবং এগুলোকে ‘কৌশলগত ভুল’ বলেও আখ্যা দেন। তিনি বলেন, “ইরানকে অবশ্যই হুঁশে ফিরতে হবে।”

২২ সদস্যের আরব লীগ আঞ্চলিক সহযোগিতা উন্নীত করার লক্ষ্য নিয়ে কাজ করে। তবে সংস্থাটিকে ব্যাপকভাবে অকার্যকর হিসেবে দেখা হয় এবং বিভিন্ন সংঘাত সমাধানে দীর্ঘদিন ধরেই এটি হিমশিম খাচ্ছে।