ইরানের সর্বোচ্চ নেতা মুজতবাকে অভিনন্দন আইআরজিসির

ছবি : সংগৃহীত
০৯ মার্চ ২০২৬, ০২:৩৬ পিএম
ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) মুজতবা খামেনিকে অভিনন্দন জানিয়েছে। বাহিনীটি তাঁকে ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে স্বীকৃতি দিয়েছে। কয়েক বছর ধরে বাবার সম্ভাব্য প্রধান উত্তরসূরি হিসেবে মুজতবা খামেনিকে নিয়ে বেশ আলোচনা হচ্ছিল।
ইরানে আকস্মিক হামলা চালাল ইসরায়েল
রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে আইআরজিসি মুজতবা খামেনির প্রতি তাদের ‘আন্তরিক ও আজীবন আনুগত্য’ ঘোষণা করেছে। তারা জোর দিয়ে বলেছে, ‘তারা সব আদেশ মেনে চলবে এবং তা বাস্তবায়নে সদা প্রস্তুত থাকবে।’
আইআরজিসি বলেছে, ৮৮ সদস্যের অ্যাসেম্বলি অব এক্সপার্টস (বিশেষজ্ঞ পরিষদ) দিয়ে মুজতবা খামেনির এই নির্বাচন সবার কাছে প্রমাণ করেছে, ইসলামি ব্যবস্থার অগ্রযাত্রা থেমে থাকে না এবং এই বিপ্লব ও ইসলামি ব্যবস্থা কোনো নির্দিষ্ট ব্যক্তির ওপর নির্ভরশীল নয়।
মুজতবা খামেনি প্রয়াত আয়াতুল্লাহ আলী খামেনির দ্বিতীয় ছেলে। তাঁর বয়স ৫৬ বছর। গত শনিবার ইসরায়েল–যুক্তরাষ্ট্র যৌথ আগ্রাসনে আয়াতুল্লাহ আলী খামেনি ছাড়াও তাঁর স্ত্রী, মুজতবা খামেনির স্ত্রী ও এক বোন নিহত হন। তবে সেদিন মুজতবা খামেনি হামলাস্থলে উপস্থিত ছিলেন না। (সূত্র : আল-জাজিরা)


