ইরান সম্পূর্ণরূপে পরাজিত : ট্রাম্প

ছবি : সংগৃহীত
নিউজ ডেস্ক
১৪ মার্চ ২০২৬, ১২:৪৩ পিএম
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান ‘সম্পূর্ণভাবে পরাজিত’ হয়েছে। শুক্রবার নিজ সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প বলেন, ইরান এমন একটি চুক্তি করতে চায়, যা তিনি মেনে নেবেন না। যদিও ইরানি কর্মকর্তারা যুদ্ধ চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।
কুয়েতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত
তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘ভুয়া সংবাদমাধ্যমগুলো’ ইরানের বিরুদ্ধে মার্কিন সামরিক বাহিনী কতটা ভালো করেছে তা নিয়ে প্রতিবেদন করতে পছন্দ করে না।
তিনি আরও বলেন, ইরান সম্পূর্ণরূপে পরাজিত এবং একটি চুক্তি করতে চায়। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু বলেননি তিনি। (সূত্র : দ্য গার্ডিয়ান)


