আলি লারিজানিকেও হত্যার দাবি ইসরায়েলের

ছবি : সংগৃহীত
১৭ মার্চ ২০২৬, ০৪:১০ পিএম
ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব আলি লারিজানি ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন বলে দাবি করেছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েলে কাৎজ। মঙ্গলবার (১৭ মার্চ) আল-জাজিরার খবরে এ তথ্য জানানো হয়। তবে এ বিষয়ে ইরানের পক্ষ থেকে কোনো মন্তব্য এখনও পাওয়া যায়নি।
ত্রিপুরায় ৩ বাংলাদেশিকে কুপিয়ে হত্যা
লারিজানি ইরানের পার্লামেন্টের প্রাক্তন স্পিকার এবং ইরানের রাজনৈতিক অঙ্গনে দীর্ঘদিন ধরে আলোচিত ব্যক্তিত্ব। এক সময় তিনি পশ্চিমা বিশ্বের সঙ্গে ইরানের পারমাণবিক আলোচনায়ও নেতৃত্ব দিয়েছেন। গত শুক্রবার তিনি ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে আল-কুদস দিবসের র্যালিতে প্রকাশ্যে উপস্থিত ছিলেন। যদি তার হত্যার খবর সত্যি হয়, তাহলে যৌথ হামলা শুরুর পর থেকে তার এই হত্যা ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের জন্য বড় লক্ষ্য অর্জন।
এর আগে ইসরায়েলি সেনাবাহিনী এক পোস্টে জানিয়েছে, তারা বাশিজ ইউনিটের কমান্ডার গোলাম রেজা সোলাইমানিকে টার্গেটেড হামলায় হত্যা করেছে।
বাশিজ ইউনিট ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কোরের (আইআরজিসি) অভ্যন্তরীণ নিরাপত্তা প্যারামিলিটারি মিলিশিয়া। এই দাবির বিষয়েও কোনো মন্তব্য করেনি ইরান।


