ফরিদপুরে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ২

ছবি : আওয়ার বাংলাদেশ
নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি
১২ জানুয়ারী ২০২৫, ০৪:১৪ পিএম
ফরিদপুরের নগরকান্দায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দু’জন নিহত হয়েছেন। এ সময় আহত হন আরো অন্তত ২০ জন। আজ রোববার সকাল সাড়ে সাতটার দিকে ফরিদপুর-বরিশাল মহাসড়কের নগরকান্দার ডাঙ্গী ইউনিয়নের বাসাগাড়ি নামক স্থানে এ ঘটনা ঘটে।
কেন হ্যাঁ-ভোট চায় সরকার, প্রেস উইংয়ের ব্যাখ্যা
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ফরিদপুরের দিক থেকে ছেড়ে আসা ঢাকাগামী আলিফ মিম পরিবহনের একটি বাস ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয় বলে জানিয়েছেন নগরকান্দা থানার ওসি মোঃ সফর আলী। তবে নিহতদের নাম-পরিচয় এখনো জানা যায়নি।
দুর্ঘটনায় আহতদের উদ্ধার করে ফরিদপুর মেডিক্যাল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার নজরুল ইসলাম।


