সাবেক ডিবি প্রধান হারুনসহ ১৮ কর্মকর্তা বরখাস্ত

ছবি : সংগৃহীত

নিউজ ডেস্ক

১৮ আগস্ট ২০২৫, ১২:২৭ পিএম

ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের সাবেক প্রধান মোহাম্মদ হারুন অর রশীদসহ ১৮ কর্মকর্তাকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করেছে সরকার।


প্রথম ভোট দিয়ে উচ্ছ্বসিত তরুণরা

সোমবার (১৮ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছে। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে স্বাক্ষর করেছেন উপসচিব নাসিমুল গনি।


প্রজ্ঞাপনে বলা হয়েছে, সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযোগের ভিত্তিতে সরকারি চাকরি আইন অনুযায়ী সাময়িকভাবে এ বরখাস্তের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বরখান্তের সময় তারা বিধি অনুযায়ী সুবিধাদি পাবেন।

সাবেক ডিবি প্রধান হারুন অর রশীদ ছাড়াও বিভিন্ন পদমর্যাদার আরও ১৭ জন কর্মকর্তা এ তালিকায় রয়েছেন।