প্রকাশিত সংবাদের প্রতিবাদ

ছবি : আওয়ার বাংলাদেশ

নিউজ ডেস্ক

২৫ নভেম্বর ২০২৫, ০৭:০১ পিএম

আমি মোঃ ফিরোজ (টিপ সই ও দলিল প্রাপ্তির রশিদ প্রদানকারী, সাবরেজিস্ট্রার অফিস, শেরপুর, বগুড়া) জানাচ্ছি যে, ঢাকা থেকে প্রকাশিত জাতীয় দৈনিক আওয়ার বাংলাদেশ পত্রিকায় গত ১৩ সেপ্টেম্বর ও ১২ নভেম্বর আমাকে নিয়ে প্রকাশিত সংবাদগুলো আমার দৃষ্টিগোচর হয়েছে।


শবে বরাতে দেশ-জাতির কল্যাণে প্রার্থনা করার আহ্বান

সংবাদগুলোর তথ্য সঠিক না হওয়ায় আমি এর প্রতিবাদ জানাচ্ছি। ভবিষ্যতে এ ধরনের সংবাদ প্রচার করা থেকে বিরত থাকার অনুরোধ করছি।


প্রকৃত সত্য হলো, জমির দাতা ও গৃহীতা মোঃ আব্দুর রশিদ, আবু বক্কর, জরিনা বেগম ও সপন শাহ আমাকে টাকা দেয় না। তবে মিষ্টি খাওয়ার জন্য ২/৪ টাকা দিয়েছে, যা অনিয়মের মধ্যে পড়ে না।