রাষ্ট্রপতির ফেসবুক আইডি হ্যাকড

ছবি : সংগৃহীত
০২ ডিসেম্বর ২০২৫, ০৮:২৫ পিএম
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন চুপ্পুর ভেরিফায়েড ফেসবুক আইডি হ্যাক হয়েছে। মঙ্গলবার (২ ডিসেম্বর) রাত ৭টা ৩০ মিনিটে নিজের আইডি থেকে এক পোস্টে এ তথ্য জানান তিনি।
আন্তর্জাতিক আদালতে উপদেষ্টাদের বিরুদ্ধে অভিযোগ
পোস্টে তিনি লেখেন, “আমার ফেসবুক আইডি হ্যাক হয়েছে। সকলের অবগতির জন্য বিষয়টি জানানো হল।"
এর ঠিক এক মিনিট আগে, অর্থাৎ ৭টা ২৯ মিনিটে, একই ভেরিফায়েড আইডি থেকে একটি স্ট্যাটাস দেওয়া হয়, যেখানে শুধু “Resignation” শব্দটি এবং একটি হ্যাশট্যাগ ব্যবহার করা হয়।
চুপ্পু ২০২৩ সালের ২৪ এপ্রিল বাংলাদেশে ২২তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছিলেন। যদিও ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা ভারতের উদ্দেশে দেশ ছাড়ার পরও তিনি স্বপদে আছেন, রাজনৈতিক মহলে তার পদ নিয়ে বিতর্ক ও সমালোচনা রয়েছে। বিশেষ করে কয়েকটি ছাত্র সংগঠন তার অপসারণ দাবি করেছিল; কিন্তু এখনো তার বিরুদ্ধে কোনো আইনগত ব্যবস্থা নেয়া হয়নি।


