ভোটার হলেন তারেক ও জাইমা রহমান

ছবি : সংগৃহীত
২৮ ডিসেম্বর ২০২৫, ০৫:০২ পিএম
ভোটার হলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তাঁর মেয়ে জাইমা রহমান। আজ (২৮ ডিসেম্বর) নির্বাচন কমিশন সভায় তারেক রহমান ও জাইমা রহমানকে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার বিষয়টি অনুমোদন হয়। নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার বিষয়টি নিশ্চিত করেছেন। এ ছাড়াও ইসির জনসংযোগ কর্মকর্তা মো. রুহুল আমিন মল্লিকও তারেক রহমানের ভোটার হওয়ার বিষয়টি নিশ্চিত করেন।
ঘোষণা দিয়েও জিরো পয়েন্টে আসেনি আওয়ামী লীগ
জানা গেছে, আজ তারেক রহমান ও তার মেয়ে জাইমা রহমানের ভোটার হওয়ার সংক্রান্ত ফাইল কমিশনে উত্থাপন করা হলে নির্বাচন কমিশনাররা এতে সই করেন।
এর আগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) প্রস্তুত করা হয়। শনিবার রাতে এ তথ্য জানিয়েছেন জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এস এম হুমায়ুন কবীর।
ঢাকা-১৭ আসনের গুলশান এলাকার ডিএনসিসি ১৯ নম্বর ওয়ার্ডের ভোটার হতে অনলাইন ফরম পূরণ করেন তারেক রহমান। গতকাল নির্বাচনে অংশ নিতে ভোটার নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শনিবার দুপুর ১টার দিকে তিনি নির্বাচন ভবনে পৌঁছান। এরপর সব আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন তিনি।


