৪ লাখ ৩২ হাজার প্রবাসীর ভোটদান সম্পন্ন

ছবি : সংগৃহীত

নিউজ ডেস্ক

২৮ জানুয়ারী ২০২৬, ০৫:৪০ পিএম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দিতে পোস্টাল ভোট বিডি মোবাইল অ্যাপের মাধ্যমে নিবন্ধনকারী ৪ লাখ ৩২ হাজার ৯৮৯ জন প্রবাসী ভোটার ভোটদান সম্পন্ন করেছেন। বুধবার (২৮ জানুয়ারি) প্রবাসী ভোটার নিবন্ধনবিষয়ক ‘ওসিভি-এসডিআই’ প্রকল্পের টিম লিডার সালীম আহমাদ খান গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।


বাউফলে রোগীদের মাঝে ছাত্রদলের সেহরি বিতরণ

তিনি জানান, বুধবার সকাল সাড়ে ১০টা পর্যন্ত পোস্টাল ভোট বিডি মোবাইল অ্যাপের মাধ্যমে নিবন্ধনকারী ৭ লাখ ৬৬ হাজার ৮৬২টি ব্যালট সংশ্লিষ্ট প্রবাসী গন্তব্যের দেশে পৌঁছেছে। ৪ লাখ ৯৯ হাজার ৩২৮ জন প্রবাসী ভোটার ব্যালট গ্রহণ করেছেন। ভোটার কর্তৃক ভোটদান সম্পন্ন করেছেন ৪ লাখ ৩২ হাজার ৯৮৯ প্রবাসী ভোটার। ভোটার কর্তৃক সংশ্লিষ্ট দেশের পোস্ট অফিস/ডাক বাক্সে জমা দেয়া হয়েছে ৩ লাখ ৭৯ হাজার ৫৭৯ টি ব্যালট। বাংলাদেশে পৌঁছেছে ২৯ হাজার ৭২৮ টি পোস্টাল ব্যালট।


তিনি জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দিতে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে (দেশে এবং প্রবাসী মিলে) মোট ১৫ লাখ ৩৩ হাজার ৬৮৩ জন ভোটার নিবন্ধন করেছেন।