ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ

ছবি : সংগৃহীত
০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৪৭ পিএম
নরসিংদীতে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা ৪ দফা দাবি আদায়ের লক্ষ্যে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে রেখেছে। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সকাল থেকে নরসিংদীর সাহেপ্রতাব এলাকার পুলিশ লাইন্স সড়কটি অবরোধ করেন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা।
ড. ইউনূসকে মনের কথা লিখেছেন ৪০ হাজার নাগরিক
স্থানীয় এলাকাবাসী জানান, আজ সকালে পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্ররা হঠ্যাৎ করেই ঢাকা-সিলেট মহাসড়কে অবস্থান নেয়।
এরপর তারা সড়কের ওপর গাছের গুড়ি ও বেঞ্চ বসিয়ে সড়কের দুইপাশে যানচলাচল বন্ধ করে দেয়। এতে করে রাস্তার দুইপাশে যানচলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। ফলে তীব্র যানজটের সৃষ্টি হয়।
সরেজমিনে গিয়ে দেখা যায়, কোনোরকম পূর্ব ঘোষণা ছাড়াই পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা ঢাকা-সিলেট মহাসড়কের ওপর অবস্থান নিয়ে যানচলাচল সম্পূর্ণ বন্ধ করে দেয়। এ সময় ছাত্ররা তাদের ৪ দফা দাবিতে বিভিন্ন স্লোগান দিয়ে বিক্ষোভ করতে দেখা যায়।
তাদের এই অবরোধের ফলে সড়কের দুইপাশের যানজট প্রায় ৫ কিলোমিটার পর্যন্ত ছাড়িয়ে পড়ে। এতে করে যাত্রীসহ রেগীরা পড়েন চরম ভোগান্তিতে।
খবর পেয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে ছুটে আসেন এবং শিক্ষার্থীদের সাথে সাথে আলোচনার চেষ্টা করা হচ্ছে বলে জানা যায়।


