ভোটকেন্দ্রের ৪শ’ গজের মধ্যে মোবাইল নেওয়া যাবে না

নিউজ ডেস্ক

০৯ ফেব্রুয়ারী ২০২৬, ১২:২০ পিএম

ত্রয়োদশ জাতীয় সংসদ ও গণভোটে ভোটকেন্দ্রে মোবাইল নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। গতকাল রোববার ইসির সিনিয়র সহকারী সচিব মো. শহিদুল ইসলাম স্বাক্ষরিত নিষেধাজ্ঞা সংক্রান্ত নির্দেশনা সব রিটার্নিং কর্মকর্তার কাছে পাঠানো হয়।


তারেক রহমানকে প্রধান উপদেষ্টা ড. ইউনূসের শুভেচ্ছা

নির্দেশনায় বলা হয়, সংসদ ও গণভোট উপলক্ষে ভোটকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত প্রিসাইডিং অফিসার, ভোটকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত পুলিশ ইনচার্জ এবং ভোটকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত অঙ্গীভূত আনসার/সাধারণ আনসার/ভিডিপির ‘নির্বাচন সুরক্ষা ২০২৬’ অ্যাপ্লিকেশন ব্যবহারকারী দুজন আনসার সদস্য ছাড়া অন্য কেউ মোবাইল ফোন নিয়ে ভোটকেন্দ্রের ৪০০ গজ ব্যাসার্ধের মধ্যে প্রবেশ করতে পারবেন না।


এ বিষয়ে রিটার্নিং কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেওয়া হয় ওই চিঠিতে।