তারুণ্যের অনুপ্রেরণা আতিকুর রহমান রুমন

ছবি : আওয়ার বাংলাদেশ

এসএম ফারহান লাবিব (জেলা প্রতিনিধি, বগুড়া)

০৮ ফেব্রুয়ারী ২০২৬, ১১:১৩ পিএম

সততা, নিষ্ঠা ও নির্লোভ জীবনযাপনের মাধ্যমে তারুণ্যের বিশ্বাসের এক উজ্জ্বল প্রতিচ্ছবি বিশিষ্ট সাংবাদিক জনাব আতিকুর রহমান রুমন। ব্যক্তিজীবনে অত্যন্ত সাধারণ অথচ আদর্শে আপসহীন এই মানুষটি তরুণ প্রজন্মের কাছে অনুপ্রেরণার এক শক্ত নাম। শৈশবের প্রায় সাড়ে পাঁচ বছর বয়স থেকেই স্বাধীন বাংলাদেশের ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে রাজনীতিতে নিজেকে গড়ে তুলেছেন একজন নিরলস, আপসহীন ও ত্যাগী নেতৃত্বের প্রতীক হিসেবে।


গণমাধ্যমে শখের চাকরি

প্রিয় নেতা বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমানের প্রতি গভীর ভালোবাসা, শ্রদ্ধা ও আস্থার জায়গা থেকেই দীর্ঘ ফ্যাসিস্ট শাসনামলে তাঁকে বরণ করতে হয়েছে নানা ব্যক্তিগত ও রাজনৈতিক ট্র্যাজেডি। দুঃসময় যেন ছিল তাঁর জীবনে নিত্যসঙ্গী। ঘরছাড়া থাকতে হয়েছে দিনের পর দিন, মাসের পর মাস। তারপরও দেশ না ছেড়ে অবিচল থেকে পালন করেছেন প্রিয় নেতার সকল নির্দেশনা। তিনি এমন একজন মানুষ, যার চিন্তা-চেতনা ও ভাবধারায় - ‘প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ।’


তরুণ প্রজন্মের হৃদয়ে লালিত আতিকুর রহমান রুমন আজ যেন জীবন্ত এক কিংবদন্তি। দলের চরম দুঃসময়ে হিমালয় পর্বতের ন্যায় দৃঢ় বুক দিয়ে আগলে রেখেছেন ছাত্রদল, যুবদলসহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠন এবং ভেঙে পড়া অসংখ্য নেতাকর্মীর শত শত স্বপ্ন। ভেঙে পড়া স্বপ্নগুলোকে জোড়া লাগানোর কাজে তিনি ছিলেন অক্লান্ত আর প্রধান হাতিয়ার ছিল সাহসী কলম তাঁর নিরন্তর অস্ত্র। কারও চোখে তিনি আশার আলো, কখনও কারও কাঁধে ছিলেন সাহসের হাত। বুকভরা ব্যথা, চোখভরা অশ্রু আর ভেজা কণ্ঠে মহান সৃষ্টিকর্তার সুবিচার কামনায় অবিচল থাকা এই মানুষটির সংগ্রামের ফল অবশেষে মিলেছে ২০২৪ সালের ৫ আগস্ট ফ্যাসিস্ট সরকারের পতনের মধ্য দিয়ে।

প্রকাশ করা যায়, ফ্যাসিস্ট ফখরুদ্দীন-মইনুদ্দিন ও শেখ হাসিনার নির্মম দুঃশাসন পেরিয়ে সুজলা, সুফলা, শস্য-শ্যামলা অপূর্ব রূপসী বাংলাদেশে বইছে আশার হাওয়া - ‘তারেক বসন্ত’। ৫৬ হাজার বর্গমাইলের আনাচে-কানাচে জনাব তারেক রহমান ছুটে চলছেন জনতার দ্বারে দ্বারে, পিতৃভূমি বগুড়ার গাবতলীর গর্বিত সন্তান আতিকুর রহমান রুমনকে বিশ্বস্ত সঙ্গী রেখে। কখনও একই গাড়িতে, কখনও একই উড়োজাহাজে - স্বনির্ভর, গণতান্ত্রিক, আধুনিক ও মানবিক বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে।

বিএনপি ক্ষমতায় থাকার সময় জনাব তারেক রহমানের আশপাশের অনেক ব্যক্তি ও ঘটনার বিরুদ্ধে যখন নানা অভিযোগ উঠেছিল তখনও এসব বিতর্কের ঊর্ধ্বে ছিলেন মানবিক ও সামাজিক সেবামূলক সংগঠন ‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক, বিএনপির মিডিয়া সেলের সদস্য এবং জাতীয় ‘দৈনিক দিনকাল’ পত্রিকার বিশেষ প্রতিবেদক আতিকুর রহমান রুমন। ক্ষমতার খুব কাছাকাছি থেকেও তাঁকে কখনও গর্ব, দম্ভ কিংবা সুবিধাভোগীর ভূমিকায় দেখা যায়নি। বরং সততা, ন্যায়নিষ্ঠা ও নির্লোভ জীবনযাপনের কারণে তিনি ধীরে ধীরে পরিণত হন জিয়া পরিবারের আস্থাভাজনে এবং পরিবারটিকে আগলে রাখেন সততার দেয়াল ও বিশ্বাসের কেন্দ্রবিন্দু হয়ে।

ত্যাগ, ধৈর্য ও আদর্শের রাজনীতিতে মানবিকতার নক্ষত্র জনাব আতিকুর রহমান রুমন প্রমাণ করেছেন - নেতৃত্ব আলোয় গড়ে ওঠে না, নেতৃত্ব জন্ম নেয় নীরব সংগ্রামে। তাই তরুণ সমাজের ন্যায় তরুণ এই প্রতিবেদকের কাছে তিনি শুধু একজন নেতা বা সাংবাদিক নন, তিনি সততার প্রতীক, সাহসের ঠিকানা এবং ভবিষ্যৎ গড়ার এক নির্ভরযোগ্য অনুপ্রেরণা।