বাসের সঙ্গে সেনাবাহিনীর গাড়ির সংঘর্ষ, নিহত ২

ছবি : সংগৃহীত

নিউজ ডেস্ক

১৮ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৪৫ পিএম

ময়মনসিংহের ফুলপুর উপজেলার বালিয়ার মোড়ে বাস ও বাংলাদেশ সেনাবাহিনীর একটি গাড়ির মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত ও অন্তত ১৫ জন আহত হয়েছেন।


আয়-ব্যয়ের হিসাব চেয়ে দলগুলোকে চিঠি দিচ্ছে ইসি

বুধবার (১৮ ফেব্রুয়ারি) ফুলপুর উপজেলার বালিয়ার মোড়ে এ ঘটনা ঘটে।


প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার সকালে কাকলি রাইস মিল সংলগ্ন মহাসড়কে শেরপুরগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে সেনাবাহিনীর গাড়ির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সেনাবাহিনীর গাড়ির চালক ও বাসচালক নিহত হন।