নতুন সংসদের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন ‘সুজনে’র

ছবি : সংগৃহীত
১৯ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৪৫ পিএম
শান্তিপূর্ণ পরিবেশে ভোট হলেও ত্রয়োদশ সংসদ নির্বাচন নিয়ে বিতর্কের রেশ কাটেনি। ঋণ খেলাপি ও দ্বৈত নাগরিকদের বৈধতা এবং তড়িঘড়ি করে গেজেট প্রকাশ নিয়ে প্রশ্ন তুলেছে সুশাসনের জন্য নাগরিক (সুজন)। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে সংবাদ সম্মেলনে সংগঠনটির সম্পাদক বদিউল আলম মজুমদার জানান, অভিযোগের সুরাহা না হওয়া নির্বাচনের স্বচ্ছতাকে প্রশ্নবিদ্ধ করেছে।
বগুড়ার শেরপুর সরকারি কলেজ সড়ক যেন মরণফাঁদ
সংবিধান সংস্কার পরিষদের শপথকে কেন্দ্র করে বিরোধী জোটের মন্ত্রিসভার শপথ বর্জন রাজনীতিতে নতুন শঙ্কার জন্ম দিয়েছে।
সুজনের বিশ্লেষণে দেখা যায়, নবনির্বাচিত ২৯৭ জন সংসদ সদস্যের মধ্যে ১৮২ জনই ব্যবসায়ী, যা মোট সংখ্যার ৬১ শতাংশের বেশি। আবার এই সংসদকে উচ্চ শিক্ষিতদের মিলনমেলা বলা যায়। কারণ বিজয়ীদের ৮১ শতাংশেরই রয়েছে স্নাতক বা তার বেশি ডিগ্রি। এর মধ্যে পিএইচডি ধারী আছেন ৮ জন।
হলফনামার তথ্য বলছে, প্রার্থীদের বড় অংশের বিরুদ্ধেই রয়েছে মামলার বোঝা। প্রায় ৪৮ শতাংশ প্রার্থীর বিরুদ্ধে বর্তমানে মামলা চলছে। এর মধ্যে কোটিপতি এমপির সংখ্যাই বেশি। ২৯৭ জনের মধ্যে ২৭১ জনই কোটিপতি। মজার বিষয় হলো, শীর্ষ উপার্জনকারী এবং সম্পদশালীদের প্রায় সবাই বিএনপি থেকে নির্বাচিত।
সংসদ সদস্যদের প্রায় অর্ধেকই কোনো না কোনোভাবে ঋণ নিয়েছেন। ১৪৭ জন ঋণগ্রহীতার মধ্যে ৩৬ জনের ঋণের পরিমাণ ৫ কোটি টাকার বেশি। তবে সংস্কার কমিশনের শপথ বর্জন কেন্দ্র করে রাজনীতিতে নতুন করে শঙ্কার মেঘ দেখছে সুজন।
সুজনের এই তথ্যচিত্র বলছে, শিক্ষিত হলেও নতুন সংসদে ব্যবসায়ী আর বিত্তবানদের দাপটই বেশি।
-682cdb2d1a0c3-698de258428e6.jpg)

