ভূমিকম্পে কেঁপে উঠেছে সিলেট

ছবি : সংগৃহীত

নিউজ ডেস্ক

১৯ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৫৭ পিএম

দেশে আবারও ভূমিকম্প অনুভূত। এই ভূমিকম্পে কেঁপে উঠেছে সিলেট ও তার আশেপাশের অঞ্চল। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুর ১২টা ৪৬ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়।


ইন্তেকাল করলেন মুক্তিযুদ্ধের ডেপুটি চিফ অব স্টাফ এ কে খন্দকার

ইউরোপিয়ান-মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) জানিয়েছে, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৪ দশমিক ১। ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় এই ভূমিকম্পের উৎপত্তি বলে জানিয়েছে ইএমএসসি। 


আর মাই আর্থকোয়েক অ্যালার্ট জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ঢাকা থেকে ১৮১ কিলোমিটার দূরে সিলেটের ছাতকে। আর গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে ৬২৬ কিলোমিটার।

এই ভূমিকম্পে এখনও কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।