কেন্দ্রীয় শহীদ মিনারে ৩ বাহিনী প্রধানের শ্রদ্ধাঞ্জলী

ছবি : সংগৃহীত

নিউজ ডেস্ক

২১ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:২২ পিএম

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে ২১ ফেব্রুয়ারির প্রথম প্রহরে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা আন্দোলনের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। এসময় নৌ ও বিমানবাহিনী প্রধানগণ একই সঙ্গে পুষ্পস্তবক অর্পণ করেন।


নির্বাচনে সেনা সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা

শনিবার (২১ ফেব্রুয়ারি) বাংলাদেশ সেনাবাহিনীর ভেরিফায়েড ফেসবুক পেজে এ নিয়ে এক পোস্ট করা হয়।


এতে বলা হয়, বাংলাদেশ সেনাবাহিনী গভীর সম্মানের সঙ্গে স্মরণ করছে সেইসব বীর ভাষা সৈনিকদের, যাদের অসীম সাহস, ত্যাগ ও আত্মদানের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছে আমাদের মাতৃভাষার মর্যাদা এবং স্বাধীনভাবে কথা বলার অধিকার।