স্থানীয় নির্বাচন দেওয়ার সাহস পাচ্ছে না সরকারি দল : আসিফ মাহমুদ

ছবি : সংগৃহীত

নিউজ ডেস্ক

২৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৪০ পিএম

বিভাগীয় ও জেলা শহরগুলোতে ভোটের অঙ্ক দেখে সরকারি দল স্থানীয় নির্বাচন দেওয়ার সাহস পাচ্ছে না বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। সোমবার সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এই অভিযোগ করেন তিনি।


জামায়াত আমিরের বাসায় গেলেন তারেক রহমান

বিদায়ী অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করা এই নেতা ফেসবুক পোস্টে লিখেছেন, 'শহরগুলোতে ভোটের অঙ্ক দেখে নির্বাচন দেবার সাহস পাচ্ছে না সরকারি দল। ইন্টেরিমকে (অন্তর্বর্তী সরকার) সকাল-বিকেল বিনা ভোটের সরকার বলে গালি দেওয়া দলটি এখন বিনা ভোটের মেয়র দিচ্ছে সব জায়গায়।'


সিটি করপোরেশনের পর উপজেলা চেয়ারম্যানসহ স্থানীয় সরকারের বিভিন্ন পদে বিনা ভোটে নিয়োগ দেওয়া হবে বলেও শঙ্কা প্রকাশ করেছেন আসিফ মাহমুদ। তিনি ফেসবুক পোস্টে লিখেছেন, 'আপকামিং: বিনা ভোটের উপজেলা চেয়ারম্যান, বিনা ভোটের ইউপি চেয়ারম্যান, বিনা ভোটের মেম্বার, বিনা ভোটের ওয়ার্ড কাউন্সিলর।'