কাতারে প্রেম-বাংলাদেশে বিয়ে, কনের বাড়ি ফিলিপাইন

ছবি : সংগৃহীত

নিউজ ডেস্ক

০৫ মার্চ ২০২৬, ১২:৫৯ পিএম

ভালোবাসার কোনো সীমানা নেই, নেই ভৌগোলিক বাধা— কথাটি প্রমাণ করলেন ফিলিপাইনের তরুণী জেনি। বাংলাদেশে ছুটে এসে সুজন পাল নামে এক যুবকের সঙ্গে বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছেন তিনি।


খালেদা জিয়া বেঁচে থাকলে বাঁচবে বাংলাদেশ : গয়েশ্বর

বুধবার (৪ মার্চ) রাতে ফেনী শহরের কেন্দ্রীয় কালী মন্দিরে সনাতন ধর্মীয় রীতি অনুযায়ী জেনি ও সুজন পালের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। সুজনের পরিবার ফেনীর পৌর এলাকায় একটি বাসায় ভাড়া থাকেন।


​নবদম্পতি ও পারিবারিক সূত্রে জানা যায়, বর সুজন পাল নোয়াখালীর কবিরহাট উপজেলার দরাপনগর গ্রামের হিরলাল পালের ছেলে। কাজের সূত্রে তিনি মধ্যপ্রাচ্যের দেশ কাতারে থাকতেন। সেখানেই ২০১৮ সালে ফিলিপাইন তরুণী জেনির সঙ্গে তার পরিচয় হয়। পরিচয় থেকে বন্ধুত্ব, পরে তা প্রেমে রূপ নেয়। ৮ বছরের সম্পর্কের পর দুজনে একসঙ্গে থাকার সিদ্ধান্ত নেন। সেজন্য জেনি বাংলাদেশে আসার সিদ্ধান্ত নেন।​

জেনি জানান, দীর্ঘদিনের সম্পর্কের পূর্ণতা পাওয়ায় তিনি অত্যন্ত আনন্দিত। বাংলাদেশে আসার অভিজ্ঞতা জানিয়ে তিনি বলেন, ‘দীর্ঘ সময় সম্পর্কের পর আমি এখানে বিয়ের জন্য এসেছি। বাংলাদেশে এসে আমার খুব ভালো লাগছে। এখানকার মানুষ, পরিবেশ এবং আতিথেয়তা—সবকিছুই আমার কাছে অত্যন্ত সুখকর মনে হচ্ছে।’

​নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে বর সুজন পাল বলেন, ‘দীর্ঘ ৮ বছরের সম্পর্কের পর আমরা এক হলাম। আমি অত্যন্ত আনন্দিত। আমরা সবসময় একে অপরের পাশে থাকতে চেয়েছি। আমাদের নতুন জীবনের জন্য সবার কাছে আশীর্বাদ ও দোয়া চাই।’

​বিয়ে পরিচালনাকারী পুরোহিত শ্রী নিমাই চন্দ্র চক্রবর্তী জানান, উভয় পরিবারের সম্মতিতে হিন্দু ধর্মীয় রীতি মেনে তাদের বিয়ে সম্পন্ন হয়েছে। অনুষ্ঠানে সুজনের পরিবারের সদস্যরা উপস্থিত থেকে নবদম্পতিকে আশীর্বাদ করেন।