কপাল খুলছে ৮৯ হাজার শিক্ষকের

ছবি : সংগৃহীত
০৯ মার্চ ২০২৬, ০৪:১০ পিএম
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মার্চ মাসের এমপিও কমিটি নতুনভাবে এক হাজার ৮৯ জন শিক্ষক-কর্মচারীকে এমপিওভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে। এর মধ্যে স্কুলের ৮০২ জন এবং কলেজের ২৮৭ জন শিক্ষক রয়েছেন।
৬ শর্তে জাতীয় সংসদে বসতে পারবেন শিক্ষার্থীরা
শনিবার (৭ মার্চ) মাউশি অফিসে অনুষ্ঠিত কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভার সভাপতিত্ব করেন অধিদপ্তরের মহাপরিচালকের অতিরিক্ত দায়িত্বে থাকা প্রফেসর বি. এম. আব্দুল হান্নান। সভায় শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের পাশাপাশি মাউশি অধিদপ্তরের নয়জন আঞ্চলিক পরিচালক ও উপপরিচালক উপস্থিত ছিলেন।
অঞ্চলভিত্তিক এমপিওভুক্ত শিক্ষকের সংখ্যা
স্কুল শিক্ষক (৮০২ জন)
বরিশাল: ৭৩ জন, চট্টগ্রাম: ২৯ জন, কুমিল্লা: ১৭ জন, ঢাকা: ১৬২ জন, খুলনা: ৪৯ জন, ময়মনসিংহ: ৬৯ জন, রাজশাহী: ২৭৯ জন, রংপুর: ১,১০৭ জন, সিলেট: ১৭ জন।
কলেজ শিক্ষক (২৮৭ জন)
বরিশাল: ১৫ জন, চট্টগ্রাম: ৬ জন, কুমিল্লা: ১০ জন, ঢাকা: ৮৩ জন, খুলনা: ৩১ জন, ময়মনসিংহ: ১৮ জন, রাজশাহী: ৫০ জন, রংপুর: ৬৯ জন, সিলেট: ৫ জন।


