অনানুষ্ঠানিক প্রচারে সম্ভাবনাময় প্রার্থী ও শুভাকাঙ্ক্ষিরা

দেশব্যাপী উপজেলা নির্বাচনী হাওয়া

ছবি : সংগৃহীত

এসএম ফজলুল হক (বিশেষ প্রতিবেদক)

০৫ এপ্রিল ২০২৬, ০৪:২৩ পিএম

আসন্ন স্থানীয় সরকার ব্যবস্থার সর্বাধিক গুরুত্বপূর্ণ উপজেলা পরিষদের নির্বাচন। বগুড়ার শেরপুর উপজেলা পরিষদের সম্ভাবনায় চেয়ারম্যান পদপ্রার্থী জননন্দিত জনপ্রিয় জননেতা জনাব শহিদুল ইসলাম বাবলু চেয়ারম্যান নির্বাচিত হলে উপজেলার ১০টি ইউনিয়ন ১ পৌরসভা মোট ১১ প্রতিষ্ঠানে মাসে একদিন করে সশরীরে অফিস করবেন উপজেলা পরিষদের সেবামূলক কর্মকাণ্ডের সুবিধা সাধারণ মানুষের দ্বারে পৌঁছে দেওয়ার জন্য। যেকোনো প্রয়োজনে বিনা অনুমতি, বিনা বাধায় সরাসরি উপজেলা চেয়ারম্যানের সমস্যা উপস্থাপন ও সেবা নিতে পারেন।


যা ঘটেছিল কারবালা প্রান্তরে

উল্লেখ্য, দেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল বিএনপির চেয়ারম্যান ও মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নিজ জেলা বগুড়া। জেলার সর্বাধিক গুরুত্বপূর্ণ ও শিল্পজোন খ্যাত শেরপুর উপজেলা পরিষদের নির্বাচনে এই প্রথমবারের মতো কলেজছাত্র সংসদের সাবেক ভিপি, উপজেলা বিএনপির মাননীয় সভাপতি জনাব শহিদুল ইসলাম বাবলু তার চার দশকের রাজনৈতিক জীবনে প্রাণের চেয়ে প্রিয় রাজনৈতিক দল বিএনপি থেকে কিছু চাইলেন জোরালোভাবে। ইতোপূর্বে জাতীয় সংসদ বা উপজেলা পরিষদের নির্বাচনে দলীয় মনোনয়ন চাইলেও দলীয় একতা ও কর্মীদের দলে টানতে মনোনয়ন দাবি থেকে সরে দাড়িয়েছেন দলীয় প্রয়োজনে। তার রাজনৈতিক জীবনে ত্যাগ স্বীকারের নজির উত্তরাঞ্চলে বিএনপির রাজনীতির সাথে সংশ্লিষ্ট কোনো নেতা বা কর্মীর নেই। জনাব শহিদুল ইসলাম বাবলু তার রাজনীতির জীবনে শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ১৯ দফা কর্মসূচি এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির বর্তমান চেয়ারম্যান মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের একান্ত আস্থাভাজন ও বিশ্বাসী নেতা জনাব শহিদুল ইসলাম বাবলু বিতর্কমুক্ত একজন ত্যাগী নির্ভীক নেতা।


এই প্রতিবেদকের অভিজ্ঞতার আলোয়- উত্তরবঙ্গের প্রবেশদ্বার বগুড়া জেলার শেরপুর উপজেলা বিএনপি সভাপতি শেরপুর কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি জনাব শহিদুল ইসলাম বাবলু বিভিন্ন আন্দোলন-সংগ্রামে বলিষ্ঠ নেতৃত্ব নেতা-কর্মীদের আস্থাভাজন ভিন্নমতের কোনো রাজনৈতিক দল বা নেতার সাথে গোপন আতাঁত করে রাজনীতি না করা একজন নেতা সাহসী নেতৃত্ব, দায়িত্বশীল ভূমিকা তাকে রাজপথের বিপ্লবী লড়াকু সৈনিকে পরিণত করেছে। দীর্ঘদিন রাষ্ট্রক্ষমতার বাহিরে থেকে সীমাহীন নির্যাতন নিষ্পেষণের শিকার হলেও বিক্রয় বা বন্দক দেননি নিজ নীতি ও আদর্শ। অথচ একই দলের কিছু কিছু নেতার বিরুদ্ধে অভিযোগ, বিগত দিনে অনেকেই ক্ষমতাসীন দলের প্রভাবশালী নেতাদের সাথে গোপন আতাঁত নানান সুযোগ-সুবিধা আয়েশের জীবন পার করলেও সেই পথে পা বাড়ানি জনতার প্রিয় মুখ, অত্যন্ত জনপ্রিয় জননন্দিত জননেতা জনাব শহিদুল ইসলাম বাবলু। তার চিন্তা চেতনায় সার্বক্ষনিক ‘প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ’। বৃহৎ রাজনৈতিক দল বিএনপির গঠণতন্ত্র, নীতি,আদর্শ নেতৃত্বের উপর আস্থা ও বিশ্বাস, আনুগত্যের জীবন্ত এক কিংবদন্তী জনাব শহিদুল ইসলাম বাবলু বিএনপির উত্তরবঙ্গের রাজনীতিতে এক নক্ষত্র।

প্রকাশ করা যায়, বগুড়া জেলার শেরপুর উপজেলা পরিসদের নির্বাচনে বৃহৎ রাজনৈতিক দল বিএনপির মনোনয়নের বোর্ডে সদস্য এবং শীর্ষ নেতৃত্বের উচিৎ অতি দ্রুত সময়ের মধ্যে আসন্ন শেরপুর উপজেলা পরিষদের নির্বাচনে জনাব শহিদুল ইসলাম বাবলুকে দলীয় প্রার্থী ঘোষণা করা।