এই প্রথম ধর্ষণ মামলায় ফাঁসির রায়

ছবি : সংগৃহীত
২৪ মে ২০২৬, ০৫:৪৯ পিএম
মেহেরপুরের গাংনী উপজেলার চাঁদপুর গ্রামে ৯ বছর বয়সী কন্যাশিশু ধর্ষণের অপরাধে শাকিল হোসেন নামের এক যুবকের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। রোববার (২৪ মে) দুপুরে মেহেরপুর জেলা জজ আদালতের শিশু সহিংসতা দমন ট্রাইবুনালের বিচারক তাজুল ইসলাম এই দণ্ড ঘোষণা করেন।
বিজিবিতে রেকর্ড তিন হাজার নবীন সদস্যের শপথ
পুলিশের চূড়ান্ত প্রতিবেদন পাওয়ার পর আইন অনুযায়ী ২৯ কার্য দিবসের মধ্যে ধর্ষণ মামলার রায় ঘোষণা দেশের মধ্যে এটাই প্রথম।
মামলার সূত্রে জানা গেছে, ২০২৫ সালের ১৬ জুন সকালে কন্যাশিশুটির বাবা গ্রামের মাঠে কৃষিকাজ করছিলেন। বাবার জন্য সকালের খাবার নিয়ে মাঠে যাচ্ছিল ওই শিশু। এ সময় মাঠে ঘাস কাটছিলেন চাঁদপুর গ্রামের শাকিল হোসেন। শিশুটিকে একা পেয়ে ধর্ষণ করে শাকিল। তার হাত থেকে ছাড়া পেয়ে কান্নাকাটি করতে করতে বাবার কাছে পৌঁছায় শিশু। ওইদিনই শিশুটাকে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয় এবং গাংনী থানায় শাকিলের বিরুদ্ধে ধর্ষণ মামলা করে শিশুটির বাবা।
রায় ঘোষণাকালে আসামি আদালতে উপস্থিত ছিল। আদালতের নির্দেশে তাকে মেহেরপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে। শিশু ধর্ষণ ও নির্যাতন প্রতিরোধে দ্রুততম সময়ের মধ্যে রায় প্রদান ইতিবাচক হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।
মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) মোস্তাফিজুর রহমান। মেহেরপুর বিচারালয়ের ইতিহাসে এই প্রথম ২৯ কার্য দিবসের মধ্যে রায় ঘোষণা বিচার প্রার্থীদের জন্য ইতিবাচক বলে জানান তিনি।


