হাদি হত্যা মামলার বাদী নিয়ে প্রশ্ন তুললেন বোন মাসুমা হাদি

ছবি : সংগৃহীত
০৫ জুন ২০২৬, ০৫:২৯ পিএম
শরীফ ওসমান হাদি হত্যা মামলায় ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের-কে কেন বাদী করা হয়েছে—এ নিয়ে প্রশ্ন তুলেছেন নিহত হাদির বোন মাসুমা হাদি।
শেখ হাসিনার আমলে নিহত হন ৬৫ সাংবাদিক
শুক্রবার সকালে নিজের ফেসবুক পোস্টে তিনি দাবি করেন, মামলার বাদী নির্ধারণের প্রক্রিয়া নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তি ও ভুল তথ্য ছড়ানো হচ্ছে।
মাসুমা হাদি লেখেন, গুলিবিদ্ধ হওয়ার খবর পাওয়ার পর তিনি দ্রুত ঢাকায় এসে সরাসরি হাসপাতালে অবস্থান করেন এবং পুরো সময় ভাইয়ের পাশে ছিলেন। তার দাবি, সেই সময় উপস্থিত থাকা সত্ত্বেও প্রশাসনের পক্ষ থেকে জাবেরের কাছ থেকে স্বাক্ষর নেওয়া হয়, যা নিয়ে তিনি প্রশ্ন তুলেছেন।
তিনি আরও বলেন, ওই সময় পরিবারের মানসিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন ছিল এবং এমন পরিস্থিতিতে কার অনুমতিতে মামলা সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তা স্পষ্ট করা প্রয়োজন।
এদিকে মামলার বিভিন্ন প্রশাসনিক ও আইনি প্রক্রিয়া নিয়েও তিনি প্রশ্ন তোলেন এবং বলেন, গুরুত্বপূর্ণ ফৌজদারি মামলায় বাদী নির্ধারণের বিষয়ে স্বচ্ছতা থাকা জরুরি।
উল্লেখ্য, শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ড ঘিরে তদন্ত ও মামলা প্রক্রিয়া নিয়ে বিভিন্ন মহলে আলোচনা চলছে। ইনকিলাব মঞ্চ এ ঘটনার বিচার দাবিতে বিভিন্ন কর্মসূচিও পালন করছে।


