যমুনা সেতু সংযোগ মহাসড়কে দীর্ঘ যানজট চরম ভোগান্তিতে যাত্রীরা

নিউজ ডেস্ক

০৬ জুন ২০২৬, ১১:৩৬ এএম

সিরাজগঞ্জে যমুনা সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে ১৫ কিলোমিটার যানজট, চরম দুর্ভোগে ঢাকামুখী যাত্রীরা


চাঁদপুরে ধানের শীষে ভোট চেয়ে গণসংযোগ

সিরাজগঞ্জের যমুনা সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে অন্তত ১৫ কিলোমিটার এলাকাজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এতে উত্তর ও দক্ষিণাঞ্চল থেকে ঢাকাগামী হাজারো যাত্রীকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।


শনিবার (৬ জুন) ভোর থেকে যমুনা সেতু গোলচত্বর থেকে কোনাবাড়ী ওভারব্রিজ পর্যন্ত মহাসড়কের ঢাকামুখী লেনে যানবাহন কখনো সম্পূর্ণ থেমে যাচ্ছে, আবার কখনো ধীরগতিতে চলাচল করছে।

পুলিশ জানায়, ঈদের ছুটি শেষে উত্তর ও দক্ষিণাঞ্চলের ২২টি জেলা থেকে বিপুলসংখ্যক গার্মেন্টস শ্রমিক একযোগে রাজধানীমুখী হওয়ায় মহাসড়কে যানবাহনের চাপ অস্বাভাবিকভাবে বেড়ে যায়। এর মধ্যে শুক্রবার ভোরে যমুনা সেতুর ঢাকাগামী লেনে দুটি ফিটনেসবিহীন বাস বিকল হয়ে পড়লে যান চলাচল ব্যাহত হয়। একপর্যায়ে উত্তরবঙ্গ থেকে রাজধানীগামী লেনে যান চলাচল বন্ধ হয়ে গেলে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

শুক্রবার শুরু হওয়া এই যানজট শনিবারও অব্যাহত রয়েছে। দীর্ঘ সময় সড়কে আটকে থাকায় যাত্রী ও পরিবহনচালকদের ভোগান্তি চরমে পৌঁছেছে। বিশেষ করে কর্মস্থলে ফেরার পথে থাকা গার্মেন্টস শ্রমিকরা নির্ধারিত সময়ে পৌঁছাতে না পেরে বিপাকে পড়েছেন।

যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন বলেন, “অতিরিক্ত যানবাহনের চাপ, রাতের বৃষ্টিপাত, সেতুর ওপর দুর্ঘটনা এবং কয়েকটি যানবাহন বিকল হয়ে যাওয়ার কারণে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। যানজট নিরসনে পুলিশ ও সেতু কর্তৃপক্ষ যৌথভাবে কাজ করছে।”

এদিকে এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. শরিফ জানান, মহাসড়কে এখনো যানবাহনের চাপ রয়েছে। তবে পরিস্থিতি স্বাভাবিক করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে এবং দ্রুত যান চলাচল স্বাভাবিক হবে বলে আশা করা হচ্ছে।

সিরাজগঞ্জে
যমুনা সেতু
ঈদের ছুটি
মহাসড়কে ১৫ কিলোমিটার যানজট