সাইনবোর্ড লাগাতে গিয়ে দগ্ধ তিন শিক্ষার্থী

ছবি : সংগৃহীত

নিউজ ডেস্ক

১৪ জুন ২০২৬, ০৩:৫০ পিএম

রাজধানীর মিরপুরের রূপনগর এলাকায় একটি মাদ্রাসার ছাদে সাইনবোর্ড লাগানোর সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিন শিক্ষার্থী দগ্ধ হয়েছেন। রবিবার (১৪ জুন) সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে। দগ্ধরা হলেন- সালমান (২৬), মারুফ (১২) ও খায়রুল (১৪)। তারা সবাই সংশ্লিষ্ট মাদ্রাসার শিক্ষার্থী।


বাসভবন থেকে জরুরি কাজ করছেন প্রধানমন্ত্রী

দগ্ধ মারুফের ভাই মামুন জানান, রূপনগর এলাকার আশরাফুল উলুম মাদ্রাসার ছাদে কয়েকজন শিক্ষার্থী সাইনবোর্ড লাগানোর কাজ করছিলেন। এ সময় পাশ দিয়ে যাওয়া বিদ্যুতের তারের সংস্পর্শে এসে তারা বিদ্যুৎস্পৃষ্ট হন।


পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে যান।

সত্যতা নিশ্চিত করে বার্ণ ইনিস্টিউটের আবাসিক সার্জন শাওন বিন রহমান বলেন, দগ্ধ তিন জনের মধ্যে একজনের অবস্থা গুরুতর। তাকে ভর্তি দেয় হয়েছে। বাকি দুজনের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। 

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দগ্ধ তিনজনের মধ্যে একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপর দুজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

তিনি আরও জানান, সালমানের শরীরের ২ শতাংশ, মারুফের ১৮ শতাংশ এবং খায়রুলের ৩ শতাংশ দগ্ধ হয়েছে।

মিরপুর
রূপনগর
বিদ্যুৎস্পৃষ্ট
দগ্ধ শিক্ষার্থী
মাদ্রাসা দুর্ঘটনা