ফুলগাজীতে দুই সিএনজির মুখোমুখি সংঘর্ষ, আহত ৪

ছবি : সংগৃহীত

নিউজ ডেস্ক

২৮ জুন ২০২৬, ০৯:০৭ পিএম

ফেনীর ফুলগাজীতে দুইটি সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অন্তত চারজন আহত হয়েছেন। রোববার সন্ধ্যায় ফেনী-পরশুরাম সড়কের কুতুবপুর রাস্তার মাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়দের ভাষ্য, বেপরোয়া গতিতে চলার সময় দুটি সিএনজির মুখোমুখি সংঘর্ষ হলে কয়েকজন যাত্রী আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে মুন্সিরহাট হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাদের উন্নত চিকিৎসার জন্য ফেনী ও চট্টগ্রামের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়।


মাজারের ডেগে হাত, কপাল পুড়ল ডিসি সারওয়ারের

প্রত্যক্ষদর্শীরা জানান, ফেনী-বিলোনিয়া সড়ক প্রশস্ত হওয়ার পর থেকে অনেক চালক অতিরিক্ত গতিতে যানবাহন চালাচ্ছেন। এতে প্রায়ই ছোট-বড় দুর্ঘটনা ঘটছে।


স্থানীয় সচেতন মহল সড়কে বেপরোয়া গতি নিয়ন্ত্রণে প্রশাসনের কঠোর নজরদারি এবং চালকদের আরও সতর্ক হয়ে যানবাহন চালানোর আহ্বান জানিয়েছে।