জুলাইয়ের স্মরণসভায় হেফাজত আমীরকে আমন্ত্রণ প্রতিমন্ত্রী ইশরাকের

ছবি : সংগৃহীত

নিউজ ডেস্ক

১৭ আগস্ট ২০২৬, ১২:৫১ পিএম

জুলাই গণঅভ্যুত্থানে মাদ্রাসাশিক্ষার্থীদের অবদান ও স্বীকৃতি নিয়ে আয়োজিত স্মরণসভায় হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীরকে আমন্ত্রণ জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইশরাক হোসেন।


আল-কায়েদা নিয়ে জাতিসংঘের সতর্কতা আমলে নিচ্ছে না সরকার

আগামী ২২ আগস্ট (শনিবার) দুপুর ২টায় রাজধানীর গোলাপবাগ মাঠে এ স্মরণসভা অনুষ্ঠিত হবে। মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের ব্যবস্থাপনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রতিমন্ত্রী ইশরাক হোসেন।


স্মরণসভায় দেশবরেণ্য ওলামা-মাশায়েখ, জুলাই শহীদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধারা বক্তব্য রাখবেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আহমেদ আযম খান।

আলোচনাপর্ব শেষে জনপ্রিয় শিল্পী ও সাংস্কৃতিক গোষ্ঠীর পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন থাকবে।