পদত্যাগ করেছেন তথ্য উপদেষ্টা

নিউজ ডেস্ক
২৫ ফেব্রুয়ারী ২০২৫, ০২:৩৫ পিএম
অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করেছেন মো. নাহিদ ইসলাম। আজ মঙ্গলবার প্রধান উপদেষ্টার কার্যালয় সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
নাহিদের বাসায় তারেক রহমান
আগামী ২৮ ফেব্রুয়ারি নতুন দল আত্মপ্রকাশ করবে। দলের দায়িত্ব নিতে পদ ছেড়েছেন তিনি।
গত জুলাই আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শীর্ষ নেতৃত্বে ছিলেন নাহিদ ইসলাম।
৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতন হওয়ার পর ৮ আগস্ট যে অন্তর্বর্তী সরকার গঠিত হয়, তাতে উপদেষ্টা হিসেবে শপথ নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষার্থী। পরে তাকে তথ্য ও সম্প্রচার এবং ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়।

_original_1746699990.jpg)
