হাসিনাকে ‘কওমি জননী’ উপাধি দেয়নি হেফাজত : আজিজুল হক

ছবি : সংগৃহীত
০৩ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৫৪ পিএম
হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী বলেছেন, শেখ হাসিনাকে ‘কওমি জননী’ উপাধি আমরা দেইনি। গোপালগঞ্জের একজন খতিব দিয়েছেন। মঙ্গলবার (২ আগস্ট) সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
কবি নজরুলের সমাধির পাশে ওসমান হাদিকে দাফন
ইসলামাবাদী বলেন, প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে সংবিধানে আল্লাহর ওপর পূর্ণ আস্থা ফিরিয়ে আনার দাবি জানিয়েছি। শাপলা চত্বরে গণহত্যা ও মোদিবিরোধী আন্দোলনে নিহতদের কথা জুলাই সনদে উল্লেখ করার কথা বলেছি।
নুরের ওপর হামলার বিচার চেয়েছি।
তিনি অভিযোগ করেন, প্রশাসনে এখনও আওয়ামী লীগের কর্মকর্তাদের আধিপত্য, তাদেরকে সরাতে হবে।
তিনি বলেন, দেশকে সঠিক পথে পরিচালিত করতে একটি নির্বাচিত সরকারের বিকল্প নেই।
তিনি ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের সব শক্তিকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।


