জামায়া‌তে যোগ দি‌লেন বিএন‌পি নেতা মেজর আখতার

ছবি : সংগৃহীত

নিউজ ডেস্ক

১৩ ডিসেম্বর ২০২৫, ০২:২৯ পিএম

জামায়া‌তে ইসলামী‌তে যোগ দি‌য়ে‌ছেন বিএন‌পির সা‌বেক এম‌পি মু‌ক্তি‌যোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জন। শ‌নিবার সকা‌লে রাজধানীর মগবাজা‌রে জামায়াত কার্যাল‌য়ে গি‌য়ে‌ দ‌লের আমির ডা. শ‌ফিকুর রহমা‌নের কা‌ছে ফরম পূরণ ক‌রে দ‌লে যোগ দেন আখতারুজ্জামান। 


ফ্যামিলি কার্ড বিতরণে দলীয়করণের সুযোগ রাখা হয়নি

কি‌শোরগঞ্জ-২ আসন থে‌কে ১৯৯১ এবং ১৯৯৬ সা‌লে বিএন‌পির ম‌নোনয়‌নে এম‌পি নির্বাচিত হন মেজর আখতার। ২০১৮ সা‌লেও তি‌নি ধা‌নের শী‌ষের প্রার্থী হন। ২০২২ সা‌লে দ্বিতীয়বা‌রের মতো বিএন‌পি থে‌কে ব‌হিষ্কার হওয়ার পর আর বিএন‌পি‌তে ফির‌তে পা‌রেন‌নি। 


জামায়া‌তের বিজ্ঞ‌প্তি‌তে মেজর আখতা‌রের যোগদান সম্প‌র্কে বলা হ‌য়ে‌ছে, দ‌লের নীতি ও আদর্শ, দেশপ্রেম এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় জামায়াতে ইসলামীর অবিচল অবস্থানের প্রতি গভীর আস্থা ও সন্তোষ প্রকাশ করে সংগঠনের প্রাথমিক সহযোগী সদস্য ফরম পূরণ করে আনুষ্ঠানিকভাবে যোগদান করেন তিনি। ইসলাম ও ইসলামী মূল্যবোধ, দেশের স্বার্থ এবং স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় অবশিষ্ট জীবন অতিবাহিত করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। পাশাপাশি বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিয়মনীতি, আদর্শ, দলীয় শৃঙ্খলা ও আনুগত্যের প্রতি সর্বদা অনুগত থাকার অঙ্গীকার করেন।

এ সময় উপ‌স্থিত ছি‌লেন জামায়াতের সেক্রেটারি জেনারেল সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার ও সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম।