বিএনপির শেষ নির্বাচনি জনসভা ৮ ফেব্রুয়ারি

ছবি : সংগৃহীত

নিউজ ডেস্ক

০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:০১ পিএম

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সর্বশেষ নির্বাচনি জনসভা আগামী ৮ ফেব্রুয়ারি রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত হবে। এর আগে ঘোষিত ৯ ফেব্রুয়ারির পরিবর্তে এক দিন এগিয়ে এই জনসভা আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


মঙ্গলবার থেকে দেশব্যাপী জনসভা করবে বিএনপি

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক যৌথসভা শেষে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব ও নির্বাচন পরিচালনা কমিটির সদস্যসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।


তিনি বলেন, আমাদের পূর্বঘোষিত সর্বশেষ জনসভা ৯ ফেব্রুয়ারির পরিবর্তে আগামী ৮ ফেব্রুয়ারি নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত হবে।

রুহুল কবির রিজভী আরও জানান, এই জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। জনসভাটি আয়োজন করবে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি।