সংস্কারের পদচিহ্ন রেখে যাবো : অর্থ উপদেষ্টা

অর্থনীতি ডেস্ক
২৬ জুলাই ২০২৫, ০৩:৪৪ পিএম
অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ বলেন, পৃথিবীর কোনো দেশে এত আর্থিক বিপর্যয় হয়নি। লুটেরারা ব্যাংকের ৮০ শতাংশ অর্থ নিয়ে গেছে। রাজনৈতিক বন্দোবস্ত ছাড়া দেশের অর্থনৈতিক উন্নয়ন করা সম্ভব নয়।
এক ঘণ্টা কমিয়ে ব্যাংক লেনদেন ১০টা থেকে ৩টা
শনিবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে ড. হোসেন জিল্লুর রহমানের বই প্রকাশনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, আমরা সংস্কারের কিছু পদচিহ্ন রেখে যাবো। মধ্য ও দীর্ঘ মেয়াদী সংস্কার করবে রাজনৈতিক দলগুলো। আইএমএফ বলছে, ব্যাংকিং খাত উদ্ধারে ১৮ বিলিয়ন ডলার লাগবে। আর বিশ্ব ব্যাংক বলছে, ৩৫ বিলিয়নের কথা।


.jpg)