ওয়ানডে ফরম্যাটে অনেকদিন পর মাঠে নামছে বাংলাদেশ ক্রিকেট দল। সাম্প্রতিক সময়ে টেস্ট ও টি-টোয়েন্টিতে ভালো পারফর্ম করতে না পারলেও, আজ ওয়ানডেতে তাদের পারফরম্যান্স নিয়ে অনেকেই আশাবাদী। অন্যদিকে, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে জয় পেয়ে আত্মবিশ্বাসে উজ্জীবিত আফগানিস্তান দল। এই ভিন্ন অভিজ্ঞতা নিয়েই বুধবার (৬ নভেম্বর) থেকে শুরু হচ্ছে বাংলাদেশ ও আফগানিস্তানের তিন ম্যাচের ওয়ানডে সিরিজ।
সংযুক্ত আরব আমিরাতের শারজাহ স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকেল ৪টায় ম্যাচটি শুরু হবে। টসে জিতে আফগানিস্তান অধিনায়ক হাশমত উল্লাহ শহীদি ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন। ফলে বাংলাদেশ আগে বোলিং করবে।
আরও পড়ুন
বাংলাদেশ একাদশে ওপেনিংয়ে নামবেন সৌম্য সরকার ও তানজিদ হাসান তামিম। মিডল অর্ডারে থাকছেন মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ ও তাওহীদ হৃদয়। বোলিং বিভাগে সহ-অধিনায়ক মেহেদী হাসান মিরাজ ও রিশাদ হোসেন স্পিন আক্রমণের দায়িত্বে আছেন। পেস আক্রমণে থাকবেন তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলাম।
বাংলাদেশ একাদশ
সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, তাওহীদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলাম।




