এবার বিশ্বকাপের শিরোপা যাবে নেদারল্যান্ডসে!

তিন বিশ্বকাপে সঠিক ভবিষ্যদ্বাণী

ছবি : সংগৃহীত

নিউজ ডেস্ক

২২ জুন ২০২৬, ০৯:১৮ পিএম

বিশ্বকাপ ফুটবলবিজয়ী নির্ধারণে টানা তিনবার সঠিক ভবিষ্যদ্বাণী করে আলোচনায় আসা জার্মান অর্থনীতিবিদ জোয়াকিম ক্লেমেন্ট এবার ২০২৬ বিশ্বকাপের শিরোপা জয়ের সম্ভাব্য দল হিসেবে নেদারল্যান্ডসকে বেছে নিয়েছেন। ক্লেমেন্টের পরিসংখ্যানভিত্তিক মডেল এর আগে ২০১৪ সালে জার্মানি, ২০১৮ সালে ফ্রান্স এবং ২০২২ সালে আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের পূর্বাভাস সঠিকভাবে দিয়েছিল। এবার তার মডেল অনুযায়ী, নেদারল্যান্ডস প্রথমবারের মতো বিশ্বকাপ জিততে পারে।


অস্ট্রেলিয়া-ইংল্যান্ড সিরিজে খেলবে বাংলাদেশ নারী ক্রিকেট দল

মডেলটি শুধু চ্যাম্পিয়ন নয়, পুরো টুর্নামেন্টের সম্ভাব্য গতিপথও তুলে ধরেছে। এতে জাপানের কাছে ব্রাজিলের অপ্রত্যাশিত হার এবং ইংল্যান্ডের সেমিফাইনালে পৌঁছানোর পূর্বাভাস দেওয়া হয়েছে। একই সঙ্গে পর্তুগালের কাছে ইংল্যান্ডের বিদায়ের সম্ভাবনাও দেখানো হয়েছে।


তবে নিজের পূর্বাভাস নিয়ে সতর্ক থাকতে বলেছেন ক্লেমেন্ট। তার মতে, বিশ্বকাপের ফল নির্ধারণে জনসংখ্যা, অর্থনৈতিক সক্ষমতা, জলবায়ু ও ফিফা র‍্যাঙ্কিংয়ের মতো উপাদান গুরুত্বপূর্ণ হলেও সাফল্যের বড় অংশ নির্ভর করে ভাগ্য, ম্যাচের পরিস্থিতি এবং অনাকাঙ্ক্ষিত ঘটনার ওপর।

ক্লেমেন্ট বলেন, ‘প্রতিটি সঠিক পূর্বাভাসের পর মানুষ মডেলটিকে অপরাজেয় ভাবতে শুরু করেছে। কিন্তু বাস্তবে ফুটবলে সবসময়ই অনিশ্চয়তার জায়গা থাকে।’