টিকটকের বিষয়ে ট্রাম্পের সিদ্ধান্ত

ছবি : সংগৃহীত

প্রযুক্তি ডেস্ক

২১ জানুয়ারী ২০২৫, ০৫:৩১ পিএম

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদে বসেই ডোনাল্ড ট্রাম্প টিকটককে আইনি বাধ্যবাধকতা পালনের জন্য ৭৫ দিনের সময় দিয়ে একটি নির্বাহী আদেশে সই করেছেন। গতকাল সোমবার ওভাল অফিসে এটি সইয়ের পর সাংবাদিকদের তিনি বলেন, টিকটকের বিষয়ে প্রত্যেক ধনী ব্যক্তি আমাকে কল করেছিলেন।


নির্বাচন ঘিরে মেটাকে সরকারের চিঠি

নির্বাহী আদেশে উল্লেখ করা সময়ের মধ্যে কোনো আইনি পদক্ষেপ না নেওয়ার জন্য অ্যাটর্নি জেনারেল অফিসকে নির্দেশনা দেওয়া হয়েছে।


এতে বলা হয় সাময়িক এ পদক্ষেপ ‘আমার প্রশাসনকে টিকটকের প্রতি শ্রদ্ধা রেখেই একটি যথাযথ পদক্ষেপ নেওয়ার সুযোগ এনে দেবে।’