ইরানে ৪.৩ মাত্রার ভূমিকম্প

ছবি : সংগৃহীত
০৩ মার্চ ২০২৬, ০২:৪৫ পিএম
এবার ইরানে ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ৪ দশমিক ৩ এবং ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল ১০ কি.মি। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এ তথ্য নিশ্চিত করেছে।
সৌদিতে এরদোয়ান ও যুবরাজ সালমানের রুদ্ধদ্বার বৈঠক
মঙ্গলবার (৩ মার্চ) স্থানীয় সময় সকাল ১০টা ২৪ মিনিটে হয়েছে এ ভূমিকম্প।
ইউএসজিএস এক বিবৃতিতে জানিয়েছে, ভূমিকম্পের মূলকেন্দ্র বা এপিসেন্টার ছিল ইরানের ফার্স প্রদেশের গেরাশ জেলার ৫৫ কিলোমিটার উত্তর-পশ্চিমে। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল মাত্র ১০ কিমি।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) ইরানে মার্কিন-ইসরায়েল যৌথ হামলা চালায়। হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি, তার স্ত্রী, মেয়ে ও জামাতাসহ শীর্ষ স্থানীয় প্রায় অর্ধশত নেতা নিহত হয়েছেন। এরপর ইরান ইসরায়েল ও মার্কিন ঘাঁটি লক্ষ্য করে হামলা-পাল্টা হামলা শুরু করে। মঙ্গলবার চারদিনে গড়িয়েছে এ সংঘাত। এ পর্যন্ত ইরানে ৫৫৫ জন নিহতের খবর পাওয়া গেছে। এই পরিস্থিতির মধ্যে আজ দেশটিতে ভূমিকম্প অনুভূত হলো।


