ইসরায়েলের ৩ গোয়েন্দা এজেন্ট গ্রেপ্তার

ছবি : সংগৃহীত
নিউজ ডেস্ক
০৫ মার্চ ২০২৬, ১২:৪৬ পিএম
ইরানের রাজধানী তেহরানে তিনজনকে গুপ্তচর সন্দেহে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার মার্কিন এবং ইহুদিবাদীদের ক্ষেপণাস্ত্র আঘাত হানার স্থানের চিত্রগ্রহণ করার সময় নিরাপত্তা বাহিনী ওই ৩ জনকে গ্রেফতার করে।
টেক্সাসে বন্যায় নিহত বেড়ে ৮২, নিখোঁজ ৪১
তদন্তে দেখা গেছে, ওই লোকেরা ভিন্নমতাবলম্বী মিডিয়াতে ছবি পাঠাতে চেয়েছিল।
উল্লেখ্য, ইহুদিবাদী ইসরাইল এবং শত্রু দেশগুলোর সাথে সহযোগিতা করা দণ্ডনীয় অপরাধ। মিডিয়াতে ছবি কিংবা ভিডিও দেওয়া, তথ্য পাঠানোসহ যেকোনো গুপ্তচরবৃত্তির শাস্তি সংক্রান্ত আইন অনুসারে ২ থেকে ৫ বছরের কারাদণ্ড হতে পারে। বিচারিক কর্তৃপক্ষের বিবেচনার ভিত্তিতে শান্তি নির্ধারিত হবে।


