যৌথ বাহিনীর অভিযানে ১ হাজার রোহিঙ্গা আটক

ছবি : সংগৃহীত

নিউজ ডেস্ক

০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৪৩ পিএম

কক্সবাজারের উখিয়ার বালুখালীতে অভিযান চালিয়ে অন্তত এক হাজার রোহিঙ্গাকে আটক করেছে যৌথ বাহিনী। রোববার (৮ ফেব্রুয়ারি) ভোর থেকে শুরু হওয়া এই অভিযান এখনও চলমান আছে।


এআই কন্টেন্টের ৬৮ শতাংশ আ’লীগকেন্দ্রিক : বাংলা ফ্যাক্ট

জানা গেছে, আটককৃত রোহিঙ্গারা উখিয়ার শরণার্থী ক্যাম্পের বাইরে বিভিন্ন স্থানে বসবাস করছিলেন।


৯ বেঙ্গলের উপ-অধিনায়ক মেজর আহসানুল হাই সৌরভ তথ্যটি নিশ্চিত করে বলেন, অভিযান এখনও চলমান রয়েছে।

সেনাবাহিনী সূত্রে জানা গেছে, আসন্ন ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে রোহিঙ্গাদের অপব্যবহারের আশঙ্কা রয়েছে। এ কারণে ক্যাম্পের বাইরে ছড়িয়ে থাকা রোহিঙ্গাদের নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থান নিয়েছে। এরই অংশ হিসেবে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পের আশপাশের এলাকায় অভিযান চালিয়ে এখন পর্যন্ত অন্তত ১ হাজার রোহিঙ্গাকে আটক করা হয়েছে।

এর আগে, চট্টগ্রামের দোহাজারী এলাকা থেকে কয়েক দফায় ৫০০ জন রোহিঙ্গাকে আটক করে ক্যাম্পে ফেরত পাঠায় যৌথ বাহিনী।