পাকিস্তানের বিপক্ষে টেস্ট জয় জাতির জন্য গর্বের : জামায়াত

ছবি : সংগৃহীত
১৩ মে ২০২৬, ০৩:৪০ পিএম
দেশের মাটিতে পাকিস্তানের বিপক্ষে টেস্ট ক্রিকেটে বাংলাদেশের জয়কে অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। মঙ্গলবার (১২ মে) রাতে দলটির সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার এক বিবৃতিতে বলেন, এ জয় জাতির জন্য গর্ব ও আনন্দের।
আরাকান রাষ্ট্র প্রতিষ্ঠার প্রস্তাব জামায়াতে ইসলামীর
তিনি বলেন, পাকিস্তানের বিপক্ষে অনুষ্ঠিত রুদ্ধশ্বাস ম্যাচে টাইগাররা অসাধারণ দক্ষতা, আত্মবিশ্বাস ও দলগত ঐক্যের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে। ১০৪ রানের এই গৌরবময় বিজয় সমগ্র জাতির জন্য অত্যন্ত আনন্দ ও গর্বের বিষয়।
পরওয়ার আরও আশাবাদ ব্যক্ত করে বলেন, বাংলাদেশ দল ২-০ ব্যবধানে সিরিজ জিতে নেবে।
তিনি বলেন, খেলাধুলায় এ ধরনের অর্জন তরুণ প্রজন্মকে ইতিবাচকভাবে অনুপ্রাণিত করবে এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের মর্যাদা আরও সুদৃঢ় করবে। ভবিষ্যতেও বাংলাদেশ ক্রিকেট দল সাফল্যের এই ধারা অব্যাহত রেখে দেশের জন্য আরও গৌরব বয়ে আনবে বলেও আশা প্রকাশ করেন তিনি।


