মেয়েকে ধর্ষণচেষ্টার অভিযোগে সৎ বাবা গ্রেপ্তার

ছবি : সংগৃহীত
২৮ জুন ২০২৬, ০৩:১৭ পিএম
সাভারের আশুলিয়ার নরসিংহপুর এলাকায় ১০ বছরের মেয়েকে ধর্ষণচেষ্টার অভিযোগে সৎ বাবাকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। এ ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে আশুলিয়া থানায় একটি মামলা দায়ের করেছেন। রবিবার (২৮ জুন) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম।
সূফি সাধু নাসির উদ্দীনের ৭৩তম জন্মবার্ষিকী পালিত
এর আগে শনিবার রাতে আশুলিয়ার নরসিংহপুর এলাকার একটি ভাড়া বাসায় এ ঘটনা ঘটে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পৌছে অভিযুক্তকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত সৎ বাবা জহুরুল ইসলাম (২৭)। তিনি পেশায় একজন অটোরিকশাচালক।
পুলিশ ও স্থানীয়দের সূত্রে জানা যায়, শনিবার রাত পৌনে ১২টার দিকে ভুক্তভোগী ওই মেয়েকে ঘরে একা পেয়ে ধর্ষণের চেষ্টা করে তার সৎ বাবা জহুরুল। এ সময় ভুক্তভোগী চিৎকার করলে আশপাশের লোকজন এসে জহুরুল ইসলামকে আটকে রাখে। পরে স্থানীয়রা থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে যায়।
এ বিষয়ে আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম বলেন, সৎ মেয়েকে ধর্ষণচেষ্টার অভিযোগে জহুরুল ইসলাম নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে। ভুক্তভোগীর মা বাদী হয়ে তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছেন। সকালে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।


