৭৩ ভোটে পরিচালক নির্বাচিত তামিম ইকবাল,হারলেন মিতু-আমজাদরা

ছবি : সংগৃহীত

নিউজ ডেস্ক

০৭ জুন ২০২৬, ০৬:৩৩ পিএম

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে রোববার, মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। ভোটারদের উপস্থিতিতে সকাল থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। পরে বোর্ড রুমে ভোট গণনা শেষে, সন্ধ্যা ৬টার দিকে চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়।


এক ম্যাচে ৮ লাল কার্ড দেখল ব্রাজিল!


ক্লাব ক্যাটাগরিতে মোট ১৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন; যার মধ্যে ১২ জন পরিচালক হিসেবে নির্বাচিত হন। এ ক্যাটাগরিতে সর্বোচ্চ ভোট পেয়ে শীর্ষে আছেন তামিম ইকবাল, যিনি পেয়েছেন ৭৩ ভোট।



দ্বিতীয় সর্বোচ্চ ৭২টি করে ভোট পেয়েছেন সাইদ ইব্রাহিম আহমেদ এবং ইশরাফিল খসরু। মাসুদুজ্জামান পেয়েছেন ৭০ ভোট আর ফয়সাল ইয়াসির পেয়েছেন ৬৮ ভোট।এছাড়া ফাহিম সিনহা ও শাহনিয়ান তানিম পেয়েছেন ৬৬টি করে ভোট। আসিফ রাব্বানী পেয়েছেন ৬৪ ভোট এবং মির্জা ইয়াসির আব্বাস পেয়েছেন ৬৩ ভোট। রফিকুল ইসলাম বাবু পেয়েছেন ৫৩ ভোট এবং ড. মাহবুব শামীম পেয়েছেন ৪১ ভোট।

অন্যদিকে নির্বাচনে পরাজিত চার প্রার্থীর মধ্যে বোরহানুল পাপ্পু পেয়েছেন ৪০ ভোট, আমজাদ হোসেন ৩২ ভোট, ফয়জুর রহমান মিতু ২৩ ভোট এবং মেজর ইমরোজ আহমেদ পেয়েছেন ২০ ভোট।

ক্লাব ক্যাটাগরিতে মোট ভোটার সংখ্যা ছিল ৭৬ জন, যার মধ্যে ৭৪টি ভোট কাস্ট হয়।
এই নির্বাচনের মাধ্যমে বিসিবির নতুন পরিচালনা পর্ষদ গঠনের প্রক্রিয়া সম্পন্ন হলো।

পরিচালক নির্বাচিত তামিম ইকবাল
তামিম ইকবাল
মিতু-আমজাদরা